যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত বেড়ে ৩১
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র তুষারঝড় ও তুষারপাতে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। টেক্সাস, কুইজিয়ানা, কেন্টাকি, নর্থ ক্যারোলাইনা এবং মিসৌরিতে তুষারঝড়ের প্রভাবে হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া জেনারেটর ও গাড়ির ভেতর কার্বন মনোক্সাইড বিষক্রিয়াতেও মৃত্যু হয়েছে কয়েকজনের।

টেক্সাস অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন লাখো মানুষ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) টেক্সাসের বড় একটি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এছাড়াও ব্যাহত হচ্ছে টিকাদান কর্মসূচি। বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের চার ভাগের তিন ভাগ অঞ্চল।

নতুন আরেকটি তুষারঝড়ের কারণে দেশটির দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া কোন কোন জায়গায় ৬ ইঞ্চি পর্যন্ত বরফ পড়তে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা