আন্তর্জাতিক

পাশের দেশে বিজিপির ক্ষমতা বিস্তার মন্তব্যে বিতর্কে বিপ্লব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মন্তব্য নিয়ে আপত্তি জানাল শ্রীলঙ্কা ও নেপাল। প্রতিবেশী দেশে মোদীর দল বিজেপির ক্ষমতা বিস্তার নিয়ে বিপ্লবের করা মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কয়েক দিন আগে বিপ্লব বলেছিলেন, এবার প্রতিবেশী দেশেও পা রাখবে বিজেপি। এ প্রসঙ্গে তিনি বিশেষ করে নেপাল এবং শ্রীলঙ্কার কথা উল্লেখ করেছিলেন। আগরতলায় দলীয় কর্মীদের এক বৈঠকে অমিত শাহের পুরনো একটি বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন তিনি বলেছিলেন ‘আত্মনির্ভর দক্ষিণ এশিয়া’ উদ্যোগের অংশ হিসেবে অন্য দেশগুলিতেও তাদের ক্ষমতা বিস্তার করবে দল।”

বিপ্লবের এই মন্তব্য নিয়েই তীব্র আপত্তি জানিয়েছে ওই দুই দেশ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি বিপ্লবের এই মন্তব্য ভারত সরকারের নজরে আনেন। টুইট করে তিনি জানান, ‘বিষয়টি লক্ষ করেছি। এ বিষয়ে আপত্তি জানিয়ে নয়াদিল্লিকে অবহিত করা হয়েছে’।

সূত্রের খবর, নয়াদিল্লিতে নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য ইতিমধ্যেই নেপাল এবং ভুটানের দায়িত্বে থাকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব অরিন্দম বাগচীকে ফোন করে জানিয়েছেন। এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ছিলেন বিপ্লব। সম্প্রতি তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল চর্চা চলছে। বিপ্লবের এই মন্তব্যে দল কোনও পদক্ষেপ করে কি না তা নিয়েও শুরু হয়ে হয়েছে আলোচনা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কা বিপ্লবের এই মন্তব্যে আপত্তি জানিয়েছিল। সেদেশের নির্বাচন কমিশনের চেয়ারম্যান নিমাল পুঞ্চিহেওয়া বিজেপি-র এই পরিকল্পনার খবরকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি জানিয়ে দিয়েছেন, এমন পরিকল্পনা থাকলেও শ্রীলঙ্কার নির্বাচনী আইন তাতে অনুমোদন দেবে না।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা