আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তুষার ঝড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে শীতকালীন তুষার ঝড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। পুরো রাজ্যে লাখ লাখ মানুষ রয়েছেন বিদ্যুত বিচ্ছিন্ন।

রাজ্যের বিদ্যুতের গ্রিড বার বার ব্যর্থ হওয়ার কারণে টেক্সাসের কর্মকর্তাদের কড়া সমালোচনা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হিম ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল তীব্র গতিতে। ফলে জ্বালানির যে চাহিদা বৃদ্ধি পেয়েছে তা সামাল দেয়া সম্ভব হচ্ছে না কোম্পানিগুলোর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব দিক থেকে টর্নেডোর গতিতে এই ঝড় আঘাত হানে। এর ফলে তীব্র শীতের ভিতর তাপমাত্রা আরও কমে যায়। মানুষ থর থর করে কাঁপতে থাকে। বিছিন্ন হয়ে গেছে করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্রগুলো। বাধাগ্রস্ত হচ্ছে টিকা সরবরাহ। নতুন সাপ্তাহিক ছুটির দিন ছাড়া আর টিকাদান শুরু করা যাবে না বলে মনে করা হচ্ছে।

এতে বলা হয়েছে টেক্সাস, লুইজিয়ানা, কেনটাকি এবং মিসৌরিতে নিহত হয়েছেন কমপক্ষে ২১ জন। এর মধ্যে সুগারল্যান্ডে একটি বাড়িতেই মারা গেছেন ৪ জন। প্রেসিডেন্ট জো বাইডেন গভর্নরদের আশ্বস্ত করেছেন যে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর পাশে জরুরি সহায়তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

হাউজটনের মেয়র সিলভেস্টার টার্নার দিনের মধ্যভাগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার শহরে ১৩ লাখ মানুষ বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছেন। তবে যেসব স্থানে বিদ্যুত আছে, সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব বিদ্যুত সংযোগ পুনঃস্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এটা এখন প্রধান অগ্রাধিকার।

দক্ষিণ টেক্সাসের কর্মকর্তারা বাসার ভিতর কোনও খাবার গ্রিল করতে বা ঘরের ভিতরকে গরম রাখার হিটার চালু না রাখতে অনুরোধ করেছেন। হাসপাতালগুলোকে উষ্ণ রাখার জন্য কর্তৃপক্ষ সেখানে কৃত্রিমভাবে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছে। কিন্তু তা থেকে সৃষ্ট কার্বন মনোক্সাইডের ফলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছিলেন। তাদেরকে সেবা দেয়া হচ্ছে।

সিলভেস্টার টার্নার বলেছেন, হাউজটনে টিকাদান কেন্দ্রগুলো বুধবার বন্ধ থাকবে। এমনকি বৃহস্পতিবারও বন্ধ থাকতে পারে। টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিসেস বলেছে, টিকা সরবরাহ বিলম্বিত হতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা