আন্তর্জাতিক

রিপাবলিকানরাও চাচ্ছে না ট্রাম্প নেতৃত্বে থাকুক

আন্তর্জাতিক ডেস্ক: অভিশংসনের হাত থেকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্তি পেলেও নিজের দল রিপাবলিকানদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না তিনি। কারণ, দলটির অধিকাংশ সদস্যরাই চাচ্ছেন না ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আর প্রতিদ্বন্দ্বিতা করুক।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, বিভিন্ন ঘটনার জেরে যে ইদানীং দলের ভিতরেও ট্রাম্পের জনপ্রিয়তা মুখ থুবড়ে পড়েছে। তা আর লুকিয়ে রাখা যাচ্ছে না বলেই মত দিচ্ছেন রাজনীতি বিশেষজ্ঞরা।

সিনেটে দাঁড়িয়ে ট্রাম্পকে অভিশংসন করার পক্ষে দলেরই সাত জন সদস্যের ভোট পড়া এর সবচেয়ে বড় প্রমাণ আর কিছু নেই বলে বিশেষজ্ঞরা দাবি করছেন। ট্রাম্পকে অভিশংসন করতে সিনেটের ১০০ জন সদস্যের মধ্যে প্রয়োজন ছিল দুই তৃতীয়াংশের সমর্থনের। অর্থাৎ কমপক্ষে ৬৭জন সিনেটরের ভোট ট্রাম্পের বিপক্ষে গেলে সেই রাস্তা খুলে যেত।

গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট পড়ে ৫৭টি। আর এই ১০টি ভোট কম পাওয়ায় অভিশংসন থেকে একটুর জন্য রক্ষা পেয়ে যান তিনি। তবে তাৎপর্যপূর্ণভাবে যে ৫৭টি ভোট ট্রাম্পের বিপক্ষে যায়, সেই তালিকায় রয়েছেন ট্রাম্পের দল, রিপাবলিকান পার্টির সাত জন সিনেটরও।

এই ‘সাহসী’ পদক্ষেপের জন্য দলের অন্দরে সমালোচিত হলেও মুখ বন্ধ রাখেননি এই সাত জন। বিভিন্ন সময়ে, বিভিন্ন মাধ্যমে সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদেরই একজন, লুজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি জানান, রিপাবলিকানরা আর ট্রাম্পের নেতৃত্ব চান না। তার মন্তব্য, ‘আমার মতে দলে দখল হারাচ্ছেন ট্রাম্প। আগামী দিনে আমাদের নেতৃত্বে বদল আসবে বলেই মনে করছি।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা