আন্তর্জাতিক

ফিলিস্তিনে বড় শিল্পাঞ্চল গড়ে তুলবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে শহরে ইন্ডাস্ট্রিয়াল জোন করতে যাচ্ছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী খালেদ আল-ওসাইলি বলেন, শিল্প এলাকায় তুর্কি সহায়তার পরিমাণ ১০ মিলিয়ন মার্কিন ডলার। এলাকার অভ্যন্তরীণ অবকাঠামো তৈরিতে এ অর্থ ব্যবহৃত হবে।

তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সিকে আল-ওসাইলি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী, এ জোনে তুরস্কের নিজস্ব কারখানাও পরিচালিত হবে।’

দ্য ইউনিয়ন অব চেম্বারস এন্ড কমোডিটি এক্সচেঞ্জেস অব টার্কির (টব) সহায়ক প্রতিষ্ঠান টব বিস অর্গানাইজড ইন্ডাস্ট্রি এন্ড টেকনোলজি জোনস কোরকে জেনিনে ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার অনুমতি দিয়ে শনিবার সরকারি গেজেট প্রকাশিত হয়।

ফিলিস্তিনের অর্থমন্ত্রী জানান, দুই ধাপে ইন্ডাস্ট্রিয়াল জোনের কাজ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে অর্থায়ন করবে ইউরোপের রাষ্ট্র জার্মানি। জোনের সব বাহ্যিক অবকাঠামো নির্মাণে সেখানে ব্যয় হবে ২৯ মিলিয়ন ডলার। এ বছরের মাঝামাঝি এ ধাপের কাজ সম্পন্ন হতে পারে।

দ্বিতীয় ধাপে অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ হবে। এ কাজে ১০ মিলিয়ন ডলার দেবে তুরস্ক। শিগগিরই এ ধাপের কাজ সম্পন্ন হবে বলে আশা করেন মন্ত্রী। এসব কর্মকান্ডের ফলে ফিলিস্তিনে আর্থিক অবস্থা আরও উন্নতির মুখ দেখবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, তুর্কি কারখানা হলে ফিলিস্তিনের রফতানি খাত শক্তিশালী হবে। এ প্রক্রিয়ায় সরাসরি প্রায় ৫ হাজার এবং পরোক্ষভাবে ১৫ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করেন তিনি।

ফিলিস্তিনের জেনিনে শিল্প এলাকা প্রতিষ্ঠার ধারণা ১৯৯৯ সালে নেওয়া হলেও বিভিন্ন কারণে এ উদ্যোগ স্থবির হয়ে পড়ে। শেষ পর্যন্ত গত বছর এ উদ্যোগ কার্যকরভাবে শুরু হয়। ১১ লাখ বর্গমিটারের পরিকল্পিত জোনটির অবস্থান সিটি সেন্টারের দুই মাইলের মধ্যে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা