আন্তর্জাতিক

ট্রাম্পের মুক্তি দুঃখজনক : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় অভিশংসনের বিচারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত না হয়ে খালাস পাওয়ার ঘটনাকে ‘ইতিহাসের দুঃখজনক অধ্যায়’ বলে বর্ণনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া মার্কিন গণতন্ত্র যে ভঙ্গুর অবস্থাতে রয়েছে, এবার তা-ও মনে করিয়ে দিলেন তিনি।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত অভিশংসনের বিচারে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা পাঁচ দিনের ওই শুনানিতে ট্রাম্পের বিরোধী পক্ষ ডেমোক্র্যাটদের অভিযোগ ছিল, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে ফল বাতিলের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে হামলা চালাতে সমর্থকদের উসকে দিয়েছেন ট্রাম্প।

৫৭-৪৩ ভোটে এ শুনানি শেষ হয়েছে। দোষী সাব্যস্ত করার জন্য ট্রাম্পের বিপক্ষে অন্তত ৬৭টি ভোটের প্রয়োজন ছিল। অভিশংসন শুনানিতে অংশ নেওয়া ৭ জন রিপাবলিকান প্রতিনিধি ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। তবুও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট না পড়ায় বেঁচে যান ট্রাম্প।

অভিশংসনের অভিযোগ থেকে নিজের খালাস পাওয়াকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অভিশংসনকে ‘ডাইনি শিকার’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের খালাস পাওয়ার প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, যদিও চূড়ান্ত ভোটের মাধ্যমে দোষী সাব্যস্ত করা যায়নি, কিন্তু এই অভিযোগের বিষয়টি কোনো বিতর্কের অবকাশ রাখে না।

তিনি আরও বলেন, আমাদের ইতিহাসের এই দুঃখজনক অধ্যায় মনে করিয়ে দিল যে, গণতন্ত্র আসলে ভঙ্গুর। এটি সবসময় রক্ষা করতে হয়। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমেরিকায় সহিংসতা ও চরমপন্থার কোনো স্থান নেই। এবং আমেরিকান হিসেবে, বিশেষ করে নেতা হিসেবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য হল সত্যকে রক্ষা করা ও মিথ্যাকে পরাজিত করা।

অভিশংসনের প্রক্রিয়া থেকে বাইডেন নিজেকে দূরে রেখেছিলেন। শুনানি সরাসরি দেখেননি তিনি। বাইডেনের সহযোগীরা উদ্বিগ্ন ছিলেন এর ফলে অফিসের পরিকল্পনা থেকে তার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যেতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা