আন্তর্জাতিক

হাইতিতে বিদ্রোহীদের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির প্রেসিডেন্ট জুভিনিল মইজিকে হত্যা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে এমন দাবি করা হয়। খবর: বিবিসি।

দেশটির বিচারমন্ত্রী রকফেলার ভিনসেন্ট জানিয়েছেন, অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর অন্তত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় বিচারক ও জাতীয় পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন। প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রাসাদের নিরাপত্তা প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনহানি করাই এসব লোকের লক্ষ্য ছিল। তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী জোসেফ জুথি বলেছেন, ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট মইজিকে গ্রেপ্তার এবং অস্থায়ী প্রেসিডেন্ট নিয়োগের পরিকল্পনা করেছিল। দেশটির জাতীয় পুলিশ বাহিনীর পরিচালক লিওন চার্লস বলেছেন, কর্মকর্তারা ডকুমেন্ট, অর্থ ও অস্ত্র আটক করেছে। যেসব ডকুমেন্ট পাওয়া গেছে সেখানে শীর্ষস্থানীয় ওই বিচারকের বক্তব্য পাওয়া গেছে। তাকে অন্তর্বর্তী নেতা বানানোর পরিকল্পনা করা হয়েছিল।

সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে। মইজির দাবি, তার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। তবে বিরোধীরা বলছেন, রবিবারই তার মেয়াদ শেষ হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা