আন্তর্জাতিক

বিদেশি নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকদের দুই সপ্তাহের জন্য কুয়েতে প্রবেশ বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সনদ নিয়ে গিয়েও যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

বৃহস্পাতিবার ( ৪ ফেব্রুয়ারি) এটি গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। দেশটির সিভিল এভিয়েশনও এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বুধবার কুয়েতের মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় আগামী রোববার থেকে শুরু করে দুই সপ্তাহ কুয়েতে নিজস্ব নাগরিক ও তাদের নিকটাত্মীয় এবং নিবন্ধিত গৃহকর্মী ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। কোনো বিদেশি নাগরিকদের এই সময়ের জন্য কুয়েতে প্রবশে করতে দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশসহ অন্যান্য কয়েকটি দেশের নামও উল্লেখ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে কুয়েতের গণমাধ্যম আল আল রাই ও আল আনবা।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব গৃহকর্মী বালসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে দেশটি প্রবেশের জন্য নিবন্ধন করেছেন তাদের প্রবেশে কোনও বাধা নেই। আগতদের ৭দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে পরবর্তী ৭ দিন ঘরে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে। কেউ যদি ভুয়া অথবা জাল করোনা সনদ নিয়ে আসেন, ধরা পড়লে তাদের ফিরতি ফ্লাইটে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ৫০০ কুয়েতি দিনার জরিমানা গুনতে হবে।

পত্রিকার খবরে আরও বলা হয়েছে, সেলুন, বিউটি পার্লার, জিম, খেলাধুলার ক্লাব রোববার থেকে বন্ধ করা হবে। মহল, রেস্টুরেন্ট ৬ বন্ধ থাকবে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত। হবে, হোম ডেলিভারি সিস্টেম চালু থাকবে। জাতীয় ছুটির দিন গুলোতে যেকোনও ধরনের গণজামায়েত সভা সমাবেশ নিষিদ্ধ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা