আন্তর্জাতিক

বাংলাদেশি শামসুল হক মার্কিন পুলিশের কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শামসুল হক। বাংলাদেশে শিক্ষাজীবনের শুরুতে ঝরেপড়া এই লড়াকু প্রবাসী ১৯৯১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, ২৯ জানুয়ারি কুইন্সের পুলিশ একাডেমির একটি অনুষ্ঠানে তাকে পদোন্নতি দেয়া হয়। শামসুল হকের আশা আরও বাংলাদেশি প্রবাসী ভবিষ্যতে এই পদে আসতে পারবেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে আমি এই পদ পেলাম। নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশিরা অদূর ভবিষ্যতে এই পজিশনে আসতে পারবেন বলে আশা করি।’

শামসুল হক ২০০৪ সালে নিউইয়র্ক পুলিশে যোগ দেন। ৬ বছর পর সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান। লেফটেন্যান্ট হন ২০১৪ সালে। এরপর নিউইয়র্ক পুলিশের তদন্ত বিভাগে যোগ দেন। শামসুল হকের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জে। বাবার নাম আবদুল মুসাব্বির, মা নুরুন নেছা। দুজনই প্রয়াত।

দুই সন্তানের পিতা শামসুল হক স্ত্রী রুবিনা হকসহ ভাইদের নিয়ে আগেই নিউইয়র্কে প্রতিষ্ঠিত। তার দুই ভাই আব্দুল হক এবং নজরুল হক বাংলাদেশে শিক্ষকতা করতেন। শামসুল হক এই পর্যায়ে আসতে এক অবিশ্বাস্য গল্প লিখেছেন। তার আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার আগে বাংলাদেশের স্কুল থেকে ঝরে পড়েন তিনি।

মার্কিন মুলুকে পাড়ি দিয়ে বাসের হেলপারের কাজ থেকে শুরু করে ম্যানেজার এবং ডেলিভারি-ম্যানের চাকরি পর্যন্ত করেছেন। কিন্তু কোনোভাবেই লেখাপড়া ছাড়তে চাননি। নিজের খরচে ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক সমমানের ডিপ্লোমা শেষ করেন। এরপর লাগার্জিয়া কলেজ থেকে এএএস করার পর বারুক কলেজ থেকে বিবিএ করেন।

বিবিএ করার সময় শিক্ষার্থীদের একটি সংগঠনের সভাপতি নির্বাচিত হন। ওই সময় প্রায় ৩ লাখ শিক্ষার্থীর হয়ে টিউশন ফি নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। শামসুল হক এরপর কলাম্বিয়া ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করতে যান। সেখানে জনপ্রশাসনে ডিগ্রি নেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা