আন্তর্জাতিক

কানাডায় বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও সরকার কঠোরভাবে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কানাডায় সরকারের দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেওয়াও শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ ফ্রেব্রুয়ারি) থেকে এটি কার্যকর করার প্রস্তুতি চলছে বলে জানান ফেডারেল পরিবহনমন্ত্রী ওমর আলঘাবরা। অন্যদিকে বিদেশ থেকে কানাডায় আসা যাত্রীদের ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন চালু হচ্ছে।

তবে কবে থেকে এ ব্যবস্থা শুরু হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হলেও তিনি বলেন, বিমানবন্দরে কোভিড টেস্ট এবং কোয়ারিন্টেনের বিষয়টি কীভাবে বাস্তবায়িত হবে সেটি হেলথ কানাডা দেখভাল করছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করছেন।

ওমর আলঘাবরা বলেন, কোয়ারেন্টিনের সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে সেটি সুনির্দিষ্টভাবে আমার পক্ষে বলা কঠিন। কারণ এটি ঠিক করছে হেলথ কানাডা। তবে আমি যে কোনও মুহুর্তের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেব।

প্রসঙ্গত নতুন স্ট্রেইনের করোনার সংক্রমণ রোধ করতে ফেডারেল সরকার টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি কেবল এই ৪ টি বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান ওঠানামার জন্য নির্দিষ্ট করে দিয়েছে। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সরকারের সিদ্ধান্ত অনুসারে, বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হবে এবং ফল না পাওয়া পর্যন্ত সরকার কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনে থাকতে জনপ্রতি ২ হাজার ডলারের বেশি ব্যয় হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ব্যয় যাত্রীদের নিজেদের বহন করতে হবে।

তিনি জানান, যাত্রীরা যে বিমানবন্দরে নামবে সেই বিমানবন্দর সংলগ্ন হোটেলেই অবস্থান করতে হবে। পরীক্ষার ফল নেগেটিভ হলে তিনি নিজ গন্তব্যে চলে যেতে পারবেন। তবে তাদের সুনির্দিষ্ট কোয়ারেন্টিন পরিকল্পনা থাকতে হবে। কোভিড টেস্টের ফল পজিটিভ হলে নিজ খরচে হোটেলেই থাকতে হবে।

সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ৫৮৯ জন, মৃত্যুবরণ করেছেন ২০ হাজার ১৩৬ এবং সুস্থ হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭০৮ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা