আন্তর্জাতিক

দুবাইতে করোনার টিকা নিলে রেস্তোরাঁয় ২০ ভাগ ছাড়

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের টিকা নিতে উৎসাহিত করতে দুবাইয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীরা ভোক্তাদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে। ভোক্তাদের জন্য দরজা বন্ধ না করে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে দুবাইয়ের কয়েকটি রেস্তোরাঁ।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এরই মধ্যে ১ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ২৫ লাখ নাগরিককে করোনার টিকা প্রয়োগ করেছে। ইসরায়েলের পর এটিই একক কোনও দেশে টিকা প্রয়োগের দ্বিতীয় সর্বোচ্চ হার। খবর এএফপি।

দেশের গেটস হসপিটালিটির মালিকানাধীন ৩টি রেস্তোরাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছে, ‘স্প্রেড লাভ, নট রোনা’ (ভালোবাসা ছড়িয়ে দাও, করোনা নয়)। তাদের ঘোষণা অনুযায়ী, যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের ১০ শতাংশ এবং যারা দুটি ডোজ নিয়েছেন তাদের ২০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এক্ষেত্রে ছাড় পেতে হলে মেডিকেল সার্টিফিকেটের মতো টিকা নেয়ার প্রমাণ দেখাতে হবে।

কিছু মানুষ এ পদক্ষেপকে স্বাগত জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনাও হচ্ছে। একজন টুইট করেছেন, ব্যাপারটা দুইভাবে দেখা যেতে পারে: এটি হয় অনন্য বিপণন প্রচেষ্টা কিংবা আরও বেশি লোককে টিকা নিতে উৎসাহিত করা।

চীনা সিনোফার্ম এবং মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা দিয়ে ডিসেম্বরে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করে।

ভাইরাসের সংক্রমণ বাড়লেও নতুন বছর থেকে দুবাই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং রেস্তোঁরা ও পরিষেবাগুলো শুরু হয়েছে। যদিও আরব দেশটিতে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব পালনের কঠোর নির্দেশনা রয়েছে।

জমায়েত হওয়ার ক্ষেত্রে সীমা ২০০ থেকে কমিয়ে ১০ জনে নামিয়ে আনা হয়েছে এবং রেস্তোঁরা ও ক্যাফেগুলোতে টেবিলের মধ্যে ব্যবধান দুই মিটার থেকে বাড়িয়ে তিন মিটার করার নির্দেশনা দেয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা