বাইডেন-পুতিন ফোনালাপ
আন্তর্জাতিক

বাইডেন-পুতিন ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ওই ফোনালাপ হয় বলে হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, ফোনালাপে রাশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। পাশাপাশি রাশিয়াকে ইউক্রেনের ওপর আগ্রাসন বন্ধের আহ্বানও জানিয়েছেন বাইডেন।

রাশিয়ায় চলমান বিরোধী বিক্ষোভ এবং ইউএস-রাশিয়ার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আরও পাঁচ বছর বাড়ানোর বিষয়ে কথা হয়েছে তাদের মধ্যে। উভয় পক্ষই বলেছে তারা এই যোগাযোগকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এসময় তার বিরুদ্ধে রাশিয়ার প্রতি দুর্বলতা এবং ক্রেমলিনের বিরুদ্ধে তদন্ত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করা হয়েছিল। যেমন ক্রিমিয়াকে যুক্ত করা, পূর্ব ইউক্রেন আক্রমণ করা এবং সিরিয়ায় রাশিয়ার অভিযান।

২০০৯ সালে বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করা হয়। এরই অংশ হিসেবে ২০১০ সালে ওবামা রাশিয়ার সঙ্গে ‘নিউ স্টার্ট’ নামে ঐতিহাসিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা