আন্তর্জাতিক

হোয়াইট হাউস ছেড়ে ট্রাম্প কোথায় যাবেন?

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর কোথায় যাবেন? তার পরবর্তী দিনগুলো কোথায় কাটবে? এসব প্রশ্ন এখন অনেকের মনে।

তবে ইতোমধ্যেই এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে, ক্ষমতা ছাড়ার পর ফ্লোরিডায় পাকাপোক্তভাবে থাকার পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালেই তার হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার কথা। বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, ফ্লোরিডার পাম বিচের মার-এ লাগো রিসোর্টে স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাচ্ছেন ট্রাম্প।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার ফ্লোরিডাতেই স্থায়ীভাবে থাকবেন ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাম বিচের মার-এ লাগো রিসোর্টের বেশ কিছু ট্রাক পৌঁছাতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এগুলোতে করেই ট্রাম্প পরিবারের বিভিন্ন জিনিসপত্র ওই রিসোর্টে নেয়া হচ্ছে।

বুধবার সকালেই রাজধানী ওয়াশিংটন ডিসি ছেড়ে ফ্লোরিডা যাবেন ট্রাম্প। তিনি বাইডেনের শপথে থাকছেন না। ফলে গত দেড় শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ২০ তারিখ সকালেই ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে যাবেন ট্রাম্প। এটা ট্রাম্পের বৈধ আবাসস্থল। হোয়াইট হাউস ছাড়ার পর সেখানেই স্থায়ীভাবে থাকবেন। বাইডেনের অভিষেকে থাকবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। আর বাইডেনও চান না যে তার শপথে ট্রাম্প থাকুন।

এর পেছনে গত ৬ জানুয়ারির সহিংসতার ঘটনা দায়ী। সেদিন মার্কিন পার্লামেন্ট ভবনে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। ওই ঘটনায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয় বরং বিভিন্ন দেশে ট্রাম্পের প্রতি ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার কারণে দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে অভিশংসিত করেছে দেশটির প্রতিনিধি পরিষদ।

নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে ট্রাম্প যে ঘোষণা দেন তা দেশটির ইতিহাসে বিরল ঘটনা। তবে হবু প্রেসিডেন্ট জো বাইডে বলছেন, ট্রাম্প অনুষ্ঠানে আসবে না, সেটাই বরং ভালো! এধরনের ঘটনা সবশেষ দেখা গিয়েছিল ১৮৬৯ সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন তার উত্তরসূরীর অভিষেকে অংশ নেননি।

প্রেসিডেন্ট হিসেবে চার বছরের ক্ষমতায় মার-এ লাগো রিসোর্টেই বেশি সময় কাটিয়েছেন ট্রাম্প। ওই রিসোর্টটি ‘উইন্টার হোয়াইট হাউস’ হিসেবে পরিচিত। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প তার বৈধ আবাস নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে মার-এ লাগো শহরে সরিয়ে নেন।

১৯৮৫ সালে ১ কোটি ডলারে ওই রিসোর্টটি কিনে নেন দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করা ৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট। গত চার বছরে প্রতি শীতেই তার সময় কেটেছে সেখানে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা