আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনে সৌদির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন অধিকৃত পশ্চিমতীরের গাজা এলাকায় জোরপূর্বক দখল করা ভূমিতে নতুন করে আরও ৮০০ ইউনিট নতুন ইহুদি বসতি নির্মাণের ঘোষণায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার ( ১২ জানুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইসরাইল এটি করছে। ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিনের সঙ্গে চলা দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির পথ বন্ধ হয়ে যাবে। খবর আনাদোলুর।

সোমবার দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদিদের জন্য নতুন করে আরও প্রায় ৮০০ ইউনিট বসতি নির্মাণের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্বগ্রহণের মাত্র কয়েক দিন আগে সোমবার এ ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী। খবর আলজাজিরা ও আনাদোলুর।

নেতানিয়াহুর কার্যালয় থেকে নতুন বসতির নির্মাণের স্থান উল্লেখ করলেও কাজ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণ অবৈধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ ইসরাইলি বসতি নির্মাণকে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের মূল বাধা বলে বিবেচনা করে থাকে।

তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বসতি নির্মাণে ইসরাইলকে সমর্থন দিচ্ছেন। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার সময় নতুন অবৈধ বসতি নির্মাণ পরিকল্পনা স্থগিত রাখে ইসরাইল।

তবে এসব বসতি নিয়ে সমালোচনা করায় জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সেই পরিকল্পনা আবারও বাস্তবায়ন শুরুর ঘোষণা দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেইতএল, তালমিনাসে, রেহেলিম, শাভেই সোমরন, বারকান, কারনেই সোমরন এবং জিভাত জিভে নতুন বসতি নির্মাণের আদেশ দিয়েছেন নেতানিয়াহু।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এ ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, ট্রাম্পের দায়িত্ব ছাড়ার আগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বসতি নির্মাণ করতে চাইছে ইসরাইল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা