আন্তর্জাতিক

আল কায়েদার নতুন ঠিকানা ইরান: পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন - ইরানের সরকারি কর্তৃপক্ষের মদদে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার নব উত্থান ঘটছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ন্যাশনাল প্রেস ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে এ দাবি করেছেন মাইক পম্পেও।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের মতো পাহাড়ি অঞ্চলে লুকিয়ে লুকিয়ে নয়, ইরানে আল কায়েদা প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে।

এদিকে, মাইক পম্পেও তার অভিযোগের স্বপক্ষে কয়েকটি প্রমাণও হাজির করেন।

যদিও, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মাইক পম্পেও'র ওই অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে এক টুইটার বার্তায় জানিয়েছেন।

এর আগে, নভেম্বরে আল কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা আব্দুল্লাহ আহমেদ আব্দুল্লাহ ওরফে আবু মোহাম্মাদ আল মাসরি তেহরানে ইসরায়েলি এজেন্টের হামলায় মারা গেছেন - এমন দাবি প্রত্যাখান করেছিল ইরান।

তবে, মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলন থেকে পম্পেও বলেছেন - তিনি নিশ্চিত করতে পারেন আবু মোহাম্মাদ আল মাসরি আগস্টের সাত তারিখ মারা গেছেন। যদিও এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

অন্যদিকে, পম্পেও বলেছেন তেহরানে আল কায়েদার শীর্ষ নেতাদের উপস্থিতিই প্রমাণ করে দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের উত্থানের সুযোগ করে দিচ্ছে।

কিন্তু, শিয়া অধ্যুষিত ইরানে কীভাবে সুন্নি অধ্যুষিত আল-কায়েদা বিকশিত হচ্ছে - তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধতন নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে আল কায়েদার পুণরুত্থানের বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করে জনগণ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা