আন্তর্জাতিক

বাইডেনের শপথে থাকছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ আনুষ্ঠানে যাবেন না ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে টুইটে ট্রাম্প বলেন, ‘জানুয়ারির ২০ তারিখের শপথগ্রহণ আনুষ্ঠানে আমি যাচ্ছি না।

এর আগে, মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নিজের সমর্থকদের হামলার সমালোচনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ট্রাম্প।

সেখানে তিনি বলেন, কংগ্রেস একটি নতুন প্রশাসনের অনুমোদন দিয়েছে, যা আগামী ২০ জানুয়ারি অভিষিক্ত হবে। এখন আমার লক্ষ্য ক্ষমতার মসৃণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হস্তান্তর নিশ্চিত করা। এখন ক্ষত নিরাময় এবং পুনর্মিলনের সময়।

গত নভেম্বরের নির্বাচনের পর এটাই প্রথমবার প্রকাশ্যে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন ট্রাম্প। অবশ্য ভক্তদের কিছুটা আশার বাণীও শুনিয়েছেন তিনি। বলেছেন, তার সঙ্গে এই যাত্রা সবে শুরু হয়েছে, এখনো অনেকটা পথ বাকি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা