আন্তর্জাতিক

দাঙ্গাকারীদের ‘দেশপ্রেমিক’ বলে বিতর্কে ইভানকা

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলাকারীদের দেশপ্রেমিক বলে বিতর্কের মুখে পড়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে এবং উপদেষ্টা ইভানকা ট্রাম্প।

এক টুইটে তিনি ওই দাঙ্গাকারীদের 'আমেরিকান দেশপ্রেমিক' বলে উল্লেখ করেন। তবে তীব্র সমালোচনার মুখে দ্রুত সেই টুইট ডিলিটও করেন ট্রাম্পকন্যা।

ইভানকা টুইটবার্তায় বলেন, 'যুক্তরাষ্ট্রের দেশপ্রেমিকরা- কোনো নিরাপত্তা লঙ্ঘন বা আইন প্রয়োগকারীদের অসম্মান করা গ্রহণযোগ্য নয়। এ সহিংসতা এখনই বন্ধ করতে হবে। দয়া করে শান্তিপূর্ণ আচরণ করুন।' এর পরই অনেকে তার কঠোর সমালোচনা করেন। খবর সিএনএনের।

সিএনএনের একজন রিপোর্টার লিখেছেন, আপনি বলছেন এই ব্যক্তিরা 'দেশপ্রেমিক'? এর জবাবে ইভানকা লিখেছেন, 'না, শান্তিপূর্ণ বিক্ষোভ করা দেশপ্রেমমূলক কাজ। সহিংসতা অগ্রহণযোগ্য এবং অবশ্যই তীব্রভাবে নিন্দা করতে হবে।'

গত বুধবার বাইডেনের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে ঢুকে পড়ে ট্রাম্প সমর্থকরা। এ সময় তারা ব্যাপক তাণ্ডব চালায়।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা