আন্তর্জাতিক

দিল্লির রাজপথে হাজারো কৃষকের ট্রাক্টর মিছিল

আন্তর্জাকি ডেস্ক : লাগাতার প্রতিবাদের ৪৩ দিন ছিল বৃহস্পতিবার। নতুন বির্তকৃত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন কৃষকরা। লাগাতার প্রতিবাদের ৪৩ দিন। আর সেদিনই রাজধানীর রাজপথে ট্রাক্টর মিছিল করছেন ভারতের কৃষকরা।

শুক্রবার (৮ জানুয়ারি) ফের আরও একদফায় কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের। সেই আলোচনার একদিন আগেই পূর্ব ও পশ্চিম দিল্লির রাজপথ কেঁপে উঠল ট্রাক্টর মিছিলে। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার কৃষক রাজধানীতে এই মিছিলে অংশ নিচ্ছেন।

ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার (পশ্চিম) শালিনী সিংহ বলেছেন, ‘দিল্লির ভেতরে মিছিল প্রবেশের কোনও কথা নেই। সেই মতোই পুলিশি ব্যবস্থা রয়েছে। কিন্তু রাজধানীর লাগোয়া অংশে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে।’ এখনও পর্যন্ত কৃষকরা অনড় রয়েছেন তাদের অবস্থানে।

দাবি করে চলেছেন, তিনটি কৃষি আইন বাতিল ছাড়া তারা আর কোনও প্রস্তাবেই সাড়া দেবেন না। কেন্দ্রীয় সরকার তার মধ্যেই নানারকমভাবে কৃষকদের আন্দোলনে রাস্তা থেকে সরে আসার জন্য আবেদনের রাস্তায় হাঁটছে। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা