আন্তর্জাতিক

গরুর মাংস থেকে ‘হালাল’ শব্দ বাদ দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : খাদ্যপণ্যে হালার সনদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদী ও শিখ সংগঠনগুলোর প্রচারে ‘লাল মাংসের নির্দেশিকা’ থেকে শব্দটি বাদ দিয়েছে ভারত। দেশটির কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিইডিএ) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এমন তথ্য মিলেছে।

এপিইডিএ জানিয়েছে, হালাল মাংসের ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে কোনো শর্ত নেই। অধিকাংশ আমদানিকারী দেশ বা আমদানিকারকদের এটিই চাহিদা। সংশ্লিষ্ট আমদানিকারী দেশগুলোর মাধ্যমে সরাসরি হালাল সনদ সংস্থাগুলো স্বীকৃত।

এর আগে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এপিইডিএ’র ‘লাল মাংসের নির্দেশিকায়’ বলা ছিল, ইসলামি দেশগুলোর চাহিদা অনুসারে হালার পদ্ধতি অনুসারে প্রাণী জবাই হয়ে আসছে। আমদানিকারক বা আমদানিকারী দেশগুলোর চাহিদা অনুসারে এসব পশু জবাই করা হচ্ছে।

হালাল সংশ্লিষ্ট একটি বাক্য নির্দেশিকা থেকে মুছে দেয়া হয়েছে। যাতে বলা হয়েছিল, ‘ইসলামি শরিয়া অনুসারে নিবন্ধিত ও স্বীকৃত ইসলামি সংস্থাগুলোর তত্ত্বাবধানে হালাল ব্যবস্থানুসারে এসব পশু জবাই করা হয়েছে। আমদানিকারী দেশগুলোর প্রয়োজন মেটাতে নিবন্ধিত ইসলামি সংস্থার প্রতিনিধিরা এই হালাল সনদ দিয়েছে।’

সূত্র জানিয়েছে, পুরোনো নির্দেশিকা বদলে ‘হালাল’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে, তা সব রফতানিকারকদের ক্ষেত্রে বাধ্যতামূলক বলেই মনে হচ্ছে।

এপিইডিএ’র নির্দেশিকার কথা উল্লেখ করে উগ্রপন্থী গোষ্ঠীগুলো বলছে, এতে সরকার হালাল মাংসকে উৎসাহিত করছে বলেই মনে হচ্ছে। এই পরিবর্তনকে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন তারা।

হালাল সনদের বিরুদ্ধে অন্যতম প্রচারকারী হরিন্দর শিখা বলেন, এটি কেবল প্রথম পদক্ষেপ। আমরা প্রচার অব্যাহত রাখবো। আমাদের শিখদের জন্য হালার মাংস হারাম। এছাড়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হালাল মাংস পরিবেশন বন্ধে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হারদ্বীপ পুরির সঙ্গে সাক্ষাৎ করেছেন শিখ নেতারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা