আন্তর্জাতিক

অসুস্থ কর্মীর বাড়িতে ছুটে গেলেন রতন টাটা

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দু'বছর ধরে তিনি অসুস্থ। সারা দিন বাড়িতেই পড়তে থাকতে হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তার কথা জানতে পারেন ভারতীয় শিল্পপতি রতন টাটা। আর তারপর ৮৩ বছর বয়সী রতন টাটা যা করলেন, তা উদাহরণ হয়ে থাকবে অন্য শিল্পপতিদের জন্য। নিজের প্রতিষ্ঠানে সাবেক ওই কর্মীর অসুস্থতার খবরে তার বাড়িতে চলে গিয়েছিলেন রতন টাটা। দিয়েছেন সকল ধরনের সহায়তার প্রতিশ্রুতি। খবর জিনিউজের।

বর্তমানে পুণেতে বসবাস করেন সেই কর্মচারী। মঙ্গলবার সকালে মুম্বাই থেকে পুণে চলেন যান রতন টাটা। তারপর কাউকে কিছু না জানিয়ে হাজির হন সেই কর্মচারীর বাড়ির গেটের সামনে।

এ বিষয়ে কাউকে কিছু জানাননি রতন টাটা। তিনি অবশ্য কখনই ঢাকঢোল পেটানোয় বিশ্বাসী নন। নিজের কাজ, দায়িত্ব সামলান নিঃশব্দে। এবারও তাই করেছেন।

জিনিউজ জানিয়েছে, সকালে বাড়ির বাইরে হাত জোর করে দাঁড়িয়ে থাকা রতন টাটাকে দেখে থ হয়ে যান ওই কর্মী। তিনি তখন কী করবেন, কী বলবেন বুঝতেই পারেননি। কারণ তিনি ভাবতেই পারেননি, তাকে দেখতে রতন টাটা নিজেই বাড়িতে চলে আসবেন।

বাড়িতে পৌছেঁ রতন টাটা তার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারীর শরীরের খবর নেন। তারপর সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। এরপর বেশিক্ষণ সেখানে থাকেননি রতন টাটা। কাজ শেষেই ফিরে আসেন মুম্বাইয়ে।

কর্মচারীদের প্রতি সব সময়ই দয়ালু মনোভাব রাখেন রতন টাটা। এর আগে ২৬/১১ এর হামলায় স্বজন হারানো ৮৮০টি পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রতন টাটা। সেই পরিবারের শিশুদের পড়াশোনার খরচ বহন করবেন বলেও জানিয়েছিলেন তিনি। এমনকি বাড়ির বয়স্ক সদস্যদের চিকিৎসার খরচও বহন করেছিলেন রতন টাটা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা