আন্তর্জাতিক

ড্রোন খাতে পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন দাদরাস বলেছেন, আমেরিকার সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিশেষ করে পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে।

তিনি সোমবার ইরানের সেনাবাহিনীর কমব্যাট ড্রোনের প্রথম যৌথ মহড়ার প্রস্তুতি পরিদর্শন শেষে একথা জানান।

জেনারেল দাদরাস বলেন, শত্রুদের নিষ্ঠুর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তিতে এমন সব ড্রোন তৈরি করেছে যেগুলো বিশ্বের উন্নত দেশগুলোর ড্রোনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে সক্ষম।

শত্রুর যেকোনও হামলার কঠোর জবাব দেওয়ার জন্য ইরান সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান ইরানের সেনাবাহিনীর উপপ্রধান।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই যৌথ ড্রোন মহড়া চালানো হচ্ছে জানিয়ে জেনারেল দাদরাস বলেন, বহিঃশক্তি ও শত্রুর যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ইরান সদা সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, এই মহড়ায় যেসব ড্রোন প্রদর্শন করা হয়েছে তা এই খাতে ইরানের বিশাল প্রস্তুতির সামান্য অংশ মাত্র। জেনারেল দাদরাস জানান,ইরানের কাছে গোয়েন্দা, আত্মঘাতী ও কমব্যাট- তিন ধরনের ড্রোন রয়েছে।

ইরানের সেনাবাহিনীর শত শত কমব্যাট ড্রোন মঙ্গলবার (৫ জানুয়ারি) আরও পরে শুরু হতে যাওয়া যৌথ মহড়ায় অংশ নিতে যাচ্ছে। দু’দিনব্যাপী এই মহড়া মূলত ইরানের সেমনান অঞ্চলে অনুষ্ঠিত হলেও সারাদেশের সীমান্ত এলাকাগুলোতে একযোগে এ মহড়ায় অংশ নেবে বহু কমব্যাট ড্রোন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা