আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে চীনা ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে চীনের আন্ডার ওয়াটার তথা পানির নিচে চলার বিশেষ ড্রোন। গুপ্তচরবৃত্তি চালানোর লক্ষ্যে মোতায়েন ড্রোনগুলোর নাম সি উইং গ্লাইডার। চীনা ভাষায় তাদের নাম হাইয়ি। প্রতিরক্ষা বিশ্লেষক এইচআই সুটনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএনআই।

রোববার (৩ জানয়ারি) প্রতিবেদনের তথ্যে মতে, ২০১৯ সালের ডিসেম্বরের মাঝামাঝি ড্রোনগুলো পাঠানো হয়। ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে সেগুলো ৩৪০০ বার গোপন তথ্য সংগ্রহ করেছিল। হাই সুট্টন লিখেছেন, একসময় মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ওই ধরনের ড্রোন পাঠিয়েছিল।

২০১৬ সালে চীন আমেরিকার একটি ড্রোনকে ধ্বংস করে দেয়। তাদের বক্তব্য ছিল, ড্রোনগুলো জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। কিন্তু তারপরে চীন নিজেই সেই ধরনের ড্রোন পাঠিয়েছে। একইসঙ্গে দক্ষিণ মেরুতেও ড্রোন পাঠিয়েছে চীন।

ফোর্বস ম্যাগাজিনে জানানো হয়েছে, চীনের সামরিক নথিপত্রে বলা হয়েছিল, গত বছর ডিসেম্বরে ভারত মহাসাগরে ১৪ টি ড্রোন পাঠানো হবে। পরবর্তীকালে দেখা যায় ১২টি পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা