করোনার টিকা নিলেন কমলা হ্যারিস 
আন্তর্জাতিক

করোনার টিকা নিলেন কমলা হ্যারিস 

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেনের পর এবার করোনাভাইরাসের টিকা নিলেন আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ওয়াশিংটনের ইউনাইটেড মেডিক্যাল সেন্টার (ইউএমসি)-তে মডার্নার প্রথম ডোজ নেন তিনি। দেশবাসীকে টিকা নিতে উৎসাহ দিতে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হল টেলিভিশনে।

টিকা নেওয়ার পর কমলা হ্যারিস জানায়, ‘এটা সহজ ছিল’ এবং এটা ‘তুলনামূলকভাবে ব্যথামুক্ত’ ও দ্রুত ছিল। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী, বিজ্ঞানী, এবং গবেষকদের প্রতি, যারা এই মুহূর্তকে সম্ভব করেছে।

গত ২২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজের প্রথমটি নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। সে দৃশ্যও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

টিকা নেওয়ার পর জো বাইডেন বলেছিলেন, তিনি এই টিকা নিয়েছেন মানুষকে দেখানোর জন্য যে ‘এটি নিরাপদ’।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা