আন্তর্জাতিক

কৃষকদের পক্ষে অনশনে বসবেন আন্না হাজারে!

আন্তর্জাতিক ডেস্ক : কৃষকদের অন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করে জীবনের শেষ অনশনে বসতে চলেছেন আন্না হাজারে! গান্ধীবাদী অনশন আন্দোলনের জন্যই তাকে চেনেন দেশবাসী। দীর্ঘ আন্দোলন, অনশনের পর কার্যত তার চাপে পড়েই লোকপাল বিল পাস হয়েছিল সংসদে। সেই আন্না হাজারে এবার দিল্লিতে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন।

কৃষকদের আন্দোলনের সুষ্ঠু সমাধান না হলে আগামী বছরে জানুয়ারির শেষেই তিনি ফের অনশনে বসবেন বলে জানিয়েছেন ৮৩ বছরের সমাজকর্মী আন্না।

রালেগাঁও সিদ্ধিতে নিজের গ্রামে আন্না সাংবাদিকদের বলেছেন, সরকার শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে, যার ওপর আমার কোনো আস্থা নেই। দেখা যাক, কেন্দ্র আমার দাবি-দাওয়া নিয়ে কী ব্যবস্থা নেয়। এক মাসের সময় চেয়েছে সরকার। তাই জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিয়েছি। দাবি না মিটলে ফের অনশন আন্দোলন চালু করব।

গত প্রায় ৩ বছর ধরে কৃষকদের স্বার্থে আন্দোলন করে চলেছেন আন্না। সরকারকে একগুচ্ছ দাবি-দাওয়াও পেশ করেছেন। সম্প্রতি সংসদে পাস হওয়া ৩টি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন কৃষকরা। দিল্লির সিংঘু সীমানায় ১ মাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানাসহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। সেই আন্দোলনে সমর্থন জানিয়ে আরও একবার অনশন আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন আন্না।

গত ১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরকে একটি চিঠি লিখেছিলেন আন্না। তার দাবি ছিল, এম এস স্বামীনাথন কমিটির সুপারিশগুলো কার্যকর করতে হবে এবং কৃষি পণ্যের দাম নির্ধারণে কমিশন ফর অ্যাগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস (সিএসিপি)-কে স্বায়ত্তশাসন দিতে হবে। এই দাবি না মানলে অনশনে বসার হুমকি দিয়েছিলেন তিনি। তারপর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হরিভাউ বাগাড়ে আন্নার সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রের নতুন ৩টি কৃষি আইন সম্পর্কে তাকে ব্যাখ্যা দেন। তারপর গত ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা বন্‌ধে সমর্থন জানাতে ১ দিনের প্রতীকী অনশন করেন আন্না। এখন জানুয়ারির মধ্যে দিল্লিতে কৃষকদের আন্দোলনে কোনো সমাধান সূত্র বেরোয় কি না, তার ওপরেই নির্ভর করছে আন্নার জীবনের শেষ অনশন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা