আন্তর্জাতিক

উগান্ডা-কঙ্গো সীমান্তে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডা-কঙ্গো সীমান্তে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

আশরাফ ওরোমো নামের ওই কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় নৌকাটিতে কয়েক ডজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কমপক্ষে ২১ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এক নৌ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার ঘাটতি এবং দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে ওই লেকে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে থাকে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা দেখছেন না তারা। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই নৌকাটিতে কঙ্গো এবং উগান্ডা উভয় দেশের নাগরিকই ছিলেন। দুর্ঘটনায় দু'দেশেরই বেশ কয়েকজন যাত্রী নিহত হয়েছেন। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নৌকার বেশ কয়েকজন যাত্রী অবৈধভাবে কঙ্গোতে ফিরে আসার চেষ্টা করছিলেন। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারণে কঙ্গোতে কড়াকড়ি জারি হয়েছে। ফলে উগান্ডা এবং কঙ্গোর মধ্যে লোকজনের যাতায়াত বন্ধ রয়েছে।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের ওয়ানগংগো চিফডমের প্রেসিডেন্ট ভিটাল আদুবাংগা বলেন, দুর্ঘটনার দিন সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছিলো। কিন্তু দুর্ঘটনা কবলিত নৌকাটি নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রী পরিবহন করেছিল।

আদুবাংগা বলেন, ওই নৌকার যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন ব্যবসায়ী। তারা প্রায় প্রতি সপ্তাহেই ব্যবসায়ের কাজে দু'দেশের মধ্যে যাওয়া-আসা করে থাকেন। উগান্ডার ওয়েবসাইট ডেইলি মনিটরের এক প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে।

লেক আলবার্ট আফ্রিকার সপ্তম বৃহত্তম লেক। এই লেকে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর আগেও ওই লেকে বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

২০১৪ সালে ওই লেকে এক দুর্ঘটনায় আড়াইশ'র বেশি শরণার্থী এক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারায়। নৌকাটিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেওয়া হয়েছিল। ২০১৬ সালে বড় দিনের উৎসবের সময় পৃথক একটি ঘটনায় নৌকাডুবে ৩০ জনের মৃত্যু হয়। এরা সবাই উগান্ডার একটি ফুটবল টিমের সদস্য ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা