আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কোভিড রিলিফ বিল নিয়ে সরকার অচলের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগে কংগ্রেসে পাশ হওয়া ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের (দুই লাখ ৩০ হাজার কোটি ডলার বা ১৯৫ লাখ ৫০ হাজার কোটি টাকা) কোভিড রিলিফ ও সরকারি ব্যয়ের বিলে সই করতে অসম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ( ২৬ ডিসেম্বর) থেকে ১ কোটি ৪০ লাখ মার্কিনি বেকার ভাতা থেকে বঞ্চিত হবেন। আর আগামী মঙ্গলবার থেকে সরকারের আংশিক অচল হয়ে যাবে। অথচ এই বিল নিয়ে দুই দলের আলোচনার সময় ট্রাম্পের কোনও আপত্তি ছিল না। কিন্তু দুই মাসের বেশি সময় ধরে আলোচনার পর বিলটি যখন পাশ হয়েছে, তখনই আপত্তি জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প সই না করায় বিলটি আইনে পরিণত হচ্ছে না।

রয়টার্সের খবরে বলা হয়, বড়দিনের আগে ছুটিতে থাকা ট্রাম্প পাম বিচে রিসোর্টে গলফ খেলেছেন। একই সঙ্গে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ধারাবাহিকভাবে টুইট করেছেন। সরকারের ব্যয় ও রিলিফ বিল নিয়ে তিনি তেমন আগ্রহ দেখাচ্ছেন না। বিলে সরকারের ব্যয় রয়েছে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার আর কোভিড রিলিফ হিসেবে ৯০ হাজার কোটি ডলার।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, বিলের নাম দেওয়া হয়েছে কোভিড রিলিফ বিল। বাস্তবে কোভিডের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। এই ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে প্রত্যেক মার্কিনির জন্য ৬০০ ডলার করে বরাদ্দ করা হয়েছে। কিন্তু ট্রাম্প সেই বরাদ্দ জনপ্রতি ২ হাজার ডলার করার আহ্বান জানিয়েছেন।

২০১৮ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যয় বিলে সই করতে অস্বীকৃতি জানালে ৩৫ দিনের জন্য সরকার অচল হয়ে যায়। কারণ তখন ট্রাম্পের চাওয়া অনুযায়ী সরকারি ব্যয়ে সীমান্ত দেওয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ ছিল না।

শেষ পর্যন্ত ট্রাম্প বিলে সই করবেন কি না, তা নিশ্চিত নয়। তবে ট্রাম্প চাইলে সরকারের ব্যয় বিল বাদ দিয়ে রিলিফ বিল বেছে নিতে পারেন, যাকে বলা হয় পকেট ভেটো। আর ট্রাম্প সই না করলে প্রেসিডেন্টকে অগ্রাহ্য করতে চেষ্টা করতে পারে হাউজ ও সিনেট। এক্ষেত্রে বিল পাশ করতে দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট লাগবে।

হতাশ ট্রাম্প বৈঠক করলেন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে : আগামী ৬ জানুয়ারি ইলেকটোরাল কলেজ ভোটারদের ভোটে বিজয়ী জো বাইডেনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে মার্কিন কংগ্রেস। কিন্তু এখনও ট্রাম্প বাইডেনের জয় আটকানোর চেষ্টা করছেন। তিনি এক সমর্থকের একটি টুইট রিটুইট করেছেন, যেখানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ৬ জানুয়ারি বাইডেনের জয় অনুসমর্থন না করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ছুটিতে হোয়াইট হাউজ ছাড়ার আগে পেন্সের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। যদিও সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেছেন যে, ভোটের ফল উলটে দিতে পেন্স যথাযথ সমর্থন তাকে দিচ্ছে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা