আন্তর্জাতিক

বরফের ‘কবর’ থেকে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

আর্ন্তজাতিক ডেস্ক : ’যুক্তরাষ্ট্রের উইগো শহরে মধ্যরাতে রাস্তায় তুষার ঝড়ের কবলে পড়ে গাড়ির ভেতর ১০ ঘণ্টা আটকে ছিলেন তিনি। অবশেষে, ৯১১-এ ফোন দিয়ে ওই কবরের মতো বরফের স্তূপ থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন। ৫৮ বছর বয়সী এই গাড়িচালকের নাম কেলভিন ক্রিসেন। উদ্ধারকর্মীরা গাড়ির জানালায় বরফ সরিয়ে ভেতরে কেউ আছেন কি না জিজ্ঞেস করতেই উত্তর আসে, ‘আমি আছি; কিন্তু নিজের পা অনুভব করতে পারছি না।’

সম্প্রতি মধ্যরাতে বাইরে তুষার ঝড়ের মাঝেই কেলভিনের গাড়িটি খাদে পড়ে আটকে যায়। তার গাড়িটি বরফের স্তূপে ঢেকে যায়। এ যেন বরফের ‘কবর’। এরপর তিনি ৯১১-এ অনেকক্ষণ যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ পাচ্ছিলেন না। এক সময় সংযোগ পান। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে কেলভিনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উদ্ধারকারী স্থানীয় পুলিশ সার্জেন্ট জেসন কাউলি বলেন, ‘কেলভিনের দেওয়া মতো ঠিকানায় পৌঁছে চারদিকে গাড়িটি খুঁজছিলাম। এরপর অবাক হয়ে খেয়াল করি, আমি আসলে গাড়ির ওপরেই দাঁড়িয়ে ছিলাম। তিনি (কেলভিন) যদি আর এক ঘণ্টাও সেখানে থাকতেন, তার শরীরের তাপমাত্রা এতই কমে যেত, একপর্যায়ে শরীর আর তাপমাত্রা তৈরি করতে পারত না।’

তিনি বলেন, ‘আমরা গিয়ে দেখি, তার (কেলভিন) শরীর অবশ হয়ে যাচ্ছে এবং গাড়িটিকেও আমরা পুরোপুরি অচল অবস্থায় উদ্ধার করি। সূত্র: এপি

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা