আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন ক্রয় করার সুযোগ পাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞার কারণে এতদিন করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ করতে পারেনি ইরান।ভ্যাকসিন ক্রয়ের জন্য একটি সুইস ব্যাংকের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে বলেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র ইরানের ফান্ড ট্রান্সফারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর ফলে এখন করোনা ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে পারবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি এটি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনকে আব্দুন নাসের হেম্মাতি বলেন, তারা আমাদের সকল ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে বৈশ্বিক চাপের মুখে পড়ে তারা ভ্যাকসিন কেনার জন্য ফান্ড ট্রান্সফারের ওপর নিষেধাজ্ঞা শিথিলে রাজি হয়েছে।

এদিকে ইরানে তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল এই সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বলে ইরানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে। ইরানের শিফা ফার্মাসিউটিক্যাল নামের একটি কোম্পানি এই ভ্যাকসিনটি তৈরি করেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ১১ লাখ ৮৩ হাজার ১৮২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৪ হাজার ৩০৮ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা