আন্তর্জাতিক

নাসার বিরুদ্ধে  ২৭টি বানর হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা‘র বিরুদ্ধে একদিনে ২৭টি বানর হত্যা করার অভিযোগ তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির একটি রিসার্চ সেন্টারে বানরগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়।

তাদের হত্যা করার পরিবর্তে অভয়ারণ্যে ছেড়ে দেয়া যেত বলে মনে করছেন প্রাণবিদেরা। সেটি না করে নৃশংসতার পথ বেছে নেয়ায় নাসার সমালোচনা শুরু হয়েছে। গত বছর ২ ফেব্রুয়ারি রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে বানরগুলো হত্যা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ আছে।

বানরগুলো গবেষণা সেন্টারে বড় হচ্ছিল। এর মধ্যে ২১টির পারকিনসন রোগ ছিল। প্রাণীদের আটকে রেখে বিভিন্ন গবেষণায় ব্যবহারের জন্য নাসাকে নিয়ে আলোচনা বহু পুরোনো। প্রশিক্ষণ দিয়ে কখনো কখনো তাদের মহাকাশে পাঠানো হয়।

গার্ডিয়ান বলছে, এই বানরগুলোকে কোনও গবেষণার কাজে ব্যবহার করা হয়নি। মহাকাশ অভিযানেও নেয়া হয়নি। নাসা এবং লাইফসোর্স বায়োমেডিক্যাল আয়োজিত একটি যৌথ প্রোগ্রামের জন্য প্রাণীগুলোকে আটকে রাখা হয়।

নিউ মেক্সিকোর এ্যানিমেল এথিকসের অধ্যাপক জন গ্লুক বলেছেন, ‘প্রাণীগুলো নৈতিক বঞ্চনার শিকার। তাদের ছেড়ে দেয়ার মতো মূল্যটুকু দেয়া হয়নি। একবার কি চেষ্টা করা যেত না?

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা