আন্তর্জাতিক

মোদিকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠালো কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক : কৃষি আইন বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মোদিকে লেখা এই চিঠি পাঠানো হয়। সেই সঙ্গে ঠিক করেছেন আন্দোলনের আগামী দিনের কর্মসূচি।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনও সিদ্ধান্ত আসেনি। তারা সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন কৃষকরা।

মঙ্গলবার সিঙ্ঘু সীমান্তে এক রক্তদান কর্মসূচির আয়োজন করেন আন্দোলনকারী কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে মোদিকে একাধিক চিঠি লিখেছেন তারা।

চিঠিতে তাদের মূল বক্তব্য : ‘কালা আইন বাতিল করুন। অন্যথায় আন্দোলন আরও জোরালো হবে।’ চিঠিতে তারা আরও লিখেছেন, ‘নরেন্দ্র মোদি আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। এই তিন কৃষি আইন আমরা গ্রহণ করছি না। এগুলো বাতিল করুন।’

কর্মসূচির পাশাপাশি এদিন বৈঠকেও বসেন কৃষকরা। আলোচনা করেন আগামী দিনের কর্মসূচি নিয়ে। এছাড়া সরকারের পাঠানো প্রস্তাব নিয়েও আলোচনা করেন তারা। জানা গেছে, হরিয়ানার টোল প্লাজাগুলো ফাঁকা করে দিতে রাজি হলেও ২৮ ডিসেম্বর থেকে আবারও জোরালো আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা।

কৃষক নেতা কুলওয়ান্ত সিং সান্ধু জানিয়েছেন, বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের বাইরে শিখ সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ করবেন। সোমবার লস অ্যাঞ্জেলসে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। এর আগে কানাডা, ব্রিটেনেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা