আন্তর্জাতিক

ফের গাড়ি বোমায় রক্তাক্ত কাবুল, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারো গাড়ি বোমা হামলায় চার চিকিৎসকসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গাড়িতে ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে।

নিহত চিকিৎসকরা পুল-ই-চরখি কারাগারে যাওয়ার পথে শক্তিশালী বিস্ফোরণে নিহত হন। চার চিকিৎসক ছাড়া নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আরো দুজন গুরুতর আহত বলে জানান কাবুলের গভর্নর ফারামার্জ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) এর হামলায় চিকিৎকরা লক্ষ্যবস্তু ছিলেন কিনা বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে ঘটে যাওয়া একটি হামলার দায়ভারও স্বীকার করেনি কোন গোষ্ঠী। মঙ্গলবারের হামলা নিয়েও বিভ্রান্তে নিরাপত্তা বাহিনী। কাবুলের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। বোমা হামলা যেন নিয়মিত ঘটনা। প্রতিদিনই মরছে বহু মানুষ।

আগের দিনও রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। আফগানিস্তান যখন দীর্ঘ ১৯ বছরের যুদ্ধ বন্ধের দ্বারপ্রান্তে তখনই ধারাবাহিক বোমা হামলা হচ্ছে দেশজুড়ে। এ বিষয়ে আফগান সরকার এবং সশস্ত্র গোষ্ঠী তালেবানও মুখ খুলছে না।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা