আন্তর্জাতিক

জিবুতির রাষ্ট্রপতির সাথে জাবেদ পাটোয়ারীর বৈঠক

আর্ন্তজাতিক ডেস্ক : সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। পরিচয়পত্র পেশ শেষে উভয়ে এক বৈঠকে মিলিত হন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পরিচয়পত্র পেশ উপলক্ষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে মোটর শোভাযাত্রা সহকারে জিবুতির রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূতকে একটি চৌকস দল স্ট্যাটিক গার্ড অব অনার দেয়। জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিচয়পত্র গ্রহণ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত পরিচয়পত্র গ্রহণের জন্য রাষ্ট্রপতি গুয়েলেহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও জিবুতি জোট নিরপেক্ষ আন্দোলন ও ওআইসির সদস্য হিসেবে একই মূল্যবোধে বিশ্বাসী। রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে জিবুতির সমর্থনের প্রশংসা করেন এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

এছাড়া রাষ্ট্রদূত করোনাকালীন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃষি, মৎস্য, তৈরি পোশাক, চামড়া, সিরামিক ও ওষুধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করেন। জিবুতির রাষ্ট্রপতি গুয়েলেহ তৈরি পোশাক আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে সেদেশে ভিসা অব্যাহতি, জিবুতির সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি বিষয়ে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রপতি গুয়েলেহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এছাড়াও উভয় দেশ তাদের কৌশলগত ভৌগলিক অবস্থান থেকে কীভাবে যৌথভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে আলোচনা করেন।রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ ও আলোচনার সময় জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ ও রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এসময় রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী হাবিবা হোসাইন ও রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা