আন্তর্জাতিক

ভারতে ‘লাভ জিহাদ’: ১১ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ‘লাভ জিহাদ’কে কেন্দ্র করে একই পরিবারের ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির উত্তর প্রদেশ পুলিশ। এর মধ্যে ৬ জন জেলে এবং ৫ জন পলাতক রয়েছে।

এই পলাতকদের ধরতে ২৫ হাজার রুপি পুরষ্কার ঘোষণা করেছে দেশটির পুলিশ। প্রায় একমাস আগে ২১ বছর বয়সী এক যুবতী দিল্লির এক মুসলিম যুবককে ভালোবেসে বাড়ি থেকে পালান এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এ বিষয়ে উত্তর প্রদেশের ইথা পুলিশ ওই মুসলিম যুবকের পুরো পরিবারের সদস্যদের নামে ওই যুবতীকে ধর্মান্তরিত করার অভিযোগ এনে ধর্মান্তরিতকরণ বিরোধী নতুন আইনে মামলা করে এবং ৬ জনকে জেলে পাঠায়। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত সপ্তাহে ২৫ বছর বয়সী মোহাম্মদ জাভেদ এবং তিনজন মহিলাসহ পরিবারের ১০ জনকে আসামি করে জ্বলেশ্বর থানায় মামলা করা হয়েছিলো। পুলিশের দাবি আটককৃতদের সঙ্গে অভিযুক্তের যোগাযোগ রয়েছে। জাভেদ এবং আরো ৪ জন আত্মীয়কে এখনো গ্রেফতার করা যায়নি।

এই ৫ জনকে গ্রেফতার করার জন্য পুলিশ ২৫ হাজার রুপি পুরষ্কার ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ওই যুবতীর পিতার করা অভিযোগের ভিত্তিতে মামলা হয়। তিনি দিল্লী থেকে জাভেদের আইনজীবীর পাঠানো চিঠি পেয়েছিলেন, যেখানে জানানো হয়েছিলো তার মেয়েকে ধর্মান্তরিত করে আদালতে বিবাহ সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে ডিএসপি রাম নেওয়াজ সিং বলেন, এফআইআরে জাভেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় (অপহরণ এবং বিয়েতে বাধ্য করার অভিযোগ) মামলা দায়ের করা হয়। এছাড়া উত্তর প্রদেশের ধর্মীয় অধ্যাদেশ মতে, অবৈধভাবে ধর্মান্তরিত করারও অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএসপি রাম।

এ সময় তিনি আরো বলেন, ওই যুবতী ১৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে বৃহস্পতিবারের পূর্ব পর্যন্ত পরিবার থেকে কিছুই জানানো হয়নি পুলিশকে। পুলিশের একজন কর্মকর্তা জানান কাপড়ের দোকানের মালিক জাভেদ ইথাটে ওই যুবতীর বাড়ির পাশেই থাকতেন। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই জাভেদের আত্মীয়। ধারণা করা হচ্ছে জাভেদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তাই এদের গ্রেফতার করা হলে জাভেদের অবস্থানও জানা সম্ভব হবে এবং তাকেসহ বাকি ৫ জনকে আটক করা যাবে। কোর্টের আদেশে আটককৃতদের জেলে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা