আন্তর্জাতিক

যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ ৪০ দেশের

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে ছড়িয়ে পড়েছে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। অতি সংক্রামক এই ভাইরাসের কারণে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠকে এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

ডেনমার্কেও করোনাভাইরাসের অতি সংক্রামক ‘রূপ’ ছড়িয়ে পড়ায় দেশটি থেকে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইডেন।

করোনাভাইরাসের নতুন এ ‘স্ট্রেইন’ খুব দ্রুত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। তবে, এটি আরও মারাত্মক কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিবিসি এ তথ্য জানায়।

যুক্তরাজ্যে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা দেশের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সিস চিফ মাইক রায়ান বলেছেন, মহামারির মধ্যে ভাইরাসটির বিবর্তন সাধারণ ব্যাপার এবং এটি একেবারেই ‘নিয়ন্ত্রণের বাইরে নয়’।

এর আগে গত রবিবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, ভাইরাসের নতুন রূপটি ‘নিয়ন্ত্রণের বাইরে’।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায়ও করোনাভাইরাসের অতি সংক্রামক একটি রূপটি পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাসটির মতো নয়।

সান ‍নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা