আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে গোপন যোগাযোগ মরক্কোর

আর্ন্তজাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে গত ১০ ডিসেম্বর সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো। আমেরিকার মধ্যস্থতায় এ দুই দেশের মধ্যে চুক্তি হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, বাইরাইন ও সুদানের পর এ সিদ্ধান্ত এলো মরক্কোর পক্ষ থেকে।

বিনিময়ে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মরক্কোর দাবিকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলুর। এ নিয়ে গত চার মাসে চারটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল। তারও অনেক আগে মিসর ও জর্ডান ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

সেপ্টেম্বরের মাঝামাঝিতে ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে অক্টোবরের শেষ সপ্তাহে তাদের সঙ্গে যোগ দেয় সুদান। কিন্তু দেশ মরক্কোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক নতুন নয়, বিগত ৬ দশক ধরেই তাদের মধ্যে গোপন যোগাযোগ রয়েছে বলে বিশ্লেষকরা দাবি করছে।

তবে, ১৯৯৩ সালে ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে অসলো চুক্তি সইয়ের পর ১৯৯৪ সালে প্রকাশ্যে তেলআবিবের সঙ্গে স্বল্পপরিসরে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মরক্কো। পরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়ন, নির্মমতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০০০ সালে সেই সম্পর্ক ছিন্ন করে দেশটি।

এর পর ২০২০ সালের ১০ ডিসেম্বর আবারও প্রকাশ্যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় মরক্কো। ১৯৬০-এর দশকে মরক্কোর বাদশাহ হাসানের সময় থেকেই রাবাতের সঙ্গে তেলআবিবের গোপনে যোগাযোগ চলছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা