আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৯০ হাজার কোটি ডলার প্রণোদনা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ অবমুক্ত করতে যাচ্ছে। ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় কক্ষের আইন প্রণেতারা এই প্যাকেজের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন।

সোমবার (২১ ডিসেম্বর) এর মধ্যে কার্যকর করার লক্ষ্যে রোববার মধ্যরাতে এটি পাস হয়ে আইনে পরিণত হতে পারে। বাংলাদেশী মুদ্রায় ১ ডলার সমান ৮৬ টাকা হিসেবে এই ৯শ বিলিয়ন ডলার সমান ৭৭ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।

এই প্রণোদনার অর্থ সরাসরি ব্যাংক একাউন্টে চেকের মাধ্যমে মার্কিন নাগরিকদের কাছে যাবে। যেসব আমেরিকানদের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার তারা জনপ্রতি ৬শ’ ডলার করে পাবেন এককালীন। যারা বেকার ভাতার আওতাভূক্ত তারা ফেডারেল সরকার থেকে ৩শ’ ডলার করে অতিরিক্ত সহায়তা পাবেন আরও ১১ সপ্তাহ। যা ২০২১ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে।

এই দ্বিতীয় প্রণোদনা নিয়ে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসের স্পীকার ন্যান্সি প্যালোসি, সিনেটের ডেমোক্রেট মাইনোরিটি লিডার চক শুমার (নিউইর্য়ক) ও সিনেটের রিপাবলিকান মেজরিটি লিডার মিচ ম্যাককনেল (কেন্টাকি) যৌথভাবে এই বিলের সমঝোতার কথা জানান।

এর বাইরে এই প্রণোদনা প্যাকেজের আওতায় রয়েছে ব্যবসায়ীদের পে চেক প্রটেকশন প্রোগ্রাম, স্কুল-কলেজ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ, করোনার টেষ্ট, স্বল্প আয়ের নাগরিকের খাদ্য সহায়তাসহ অন্যান্য ফেডারেল প্রোগাম।

ডেমোক্রেটরা এই দ্বিতীয় পেন্ডামিক প্রণোদনা ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের প্রস্তাব করেছিলেন। কিন্তু রিপাবলিকান আইন প্রণেতা বিশেষ করে সিনেটের মেজরিটি নেতা মিচ ম্যাককনেল এই বিশাল অংকের প্রণোদনা পাসে রাজি হননি। ফলে দীর্ঘদিন ধরে বিলের আকার নিয়ে দুপক্ষের টানা হেঁচড়া চলছিল।

উল্লেখ, পেন্ডামিক শুরু হওয়ার পর গত মার্চে ২ লক্ষ কোটি ডলারের প্রথম প্রণোদনা প্যাকেজ পাস হয়। প্রথম প্যাকেজের আওতায় মার্কিন নাগরিকরা জন প্রতি ১২শ’ ডলার ও ১৮ বছরের নীচে এমন সন্তানের জন্য ৬শ’ ডলারের সরাসরি চেক পান।

বেকার ভাতা সপ্তাহে ৬ ডলার করে দেয়া হয় ফেডারেল থেকে। এই অর্থ রাজ্যের অতিরিক্ত। এছাড়াও সব ধরনের ব্যবসায় দেয়া হয় বিরাট প্রণোদনা। আধুনিক ইতিহাসে এত বিশাল আকারের প্রণোদনা প্যাকেজ এটিই প্রথম ও একমাত্র।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা