আন্তর্জাতিক

অযোধ্যায় নতুন মসজিদের নকশা প্রকাশ

আর্ন্তজাতিক ডেস্ক : বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেলেও আদালতের নির্দেশে মসজিদের জন্য দেয়া জায়গায় কোনো নির্মাণ বা ভিত্তিপ্রস্তর এখনও হয়নি। তবে শনিবার সে মসজিদের জন্য নতুন নকশা প্রকাশ করে আগামী বছরের ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নতুন মসজিদ ও সংলগ্ন হাসপাতালের নকশা প্রকাশ করেছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) । হাসপাতালের কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে। প্রকাশিত নকশায় নতুন মসজিদটি পাশ্চাত্য স্থাপত্যের আদলে করা হয়েছে।

বিশালাকার গম্বুজ আর মসজিদ চত্বরে কার পার্কিংয়েরও ব্যবস্থা থাকছে। সাথে উঁচু মিনারও রয়েছে। উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় বাবরি মসজিদ ভেঙে ফেলার পর দুই যুগেরও বেশি সময় পর ভারতের সুপ্রিম কোর্ট সেখানে মন্দির ও মসজিদের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেওয়ারও নির্দেশ দেন। সে অনুযায়ী সুন্নি ওয়াকফ বোর্ডকে লখনৌ-গোরক্ষপুর মহাসড়কের কাছে ধানিপুরে জমি দেওয়া হয়।

ওয়াকফ বোর্ড পরে ওই জমিতে মসজিদসহ অন্যান্য স্থাপনা নির্মাণে আইআইসিএফ গঠন করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মসজিদের পাশাপাশি যে হাসপাতালটির নকশা প্রকাশ হয়েছে, তার কাছে শহরের ঝাঁ-চকচকে ভবনগুলোও হার মানতে বাধ্য।হাসপাতাল আর মসজিদের পাশাপাশি পাঁচ একর জমির মধ্যেই একটি কমিউনিটি কিচেন ও গ্রন্থাগার থাকবে বলে জানিয়েছেন প্রকল্পের প্রধান স্থপতি এসএম আখতার।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা