আন্তর্জাতিক

বন্দিদের মুক্তিতে শর্ত আফগান প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবান বন্দিদের মুক্তির ক্ষেত্রে শর্ত দিয়েছেন। আমেরিকা এবং তালেবান সম্মিলিতভাবে কাবুল সরকারকে বন্দী মুক্তির ব্যাপারে যৌথভাবে যে প্রস্তাব দিয়েছিল আশরাফ গণি তা প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেছেন, তালেবান গোষ্ঠী দেশজুড়ে রক্তপাত এবং সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার পরও তিনি যদি নতুন করে বন্দীদের মুক্তি দেন তাহলে জনগণ তা মেনে নেবে না।

দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশ সফরে গিয়ে আশরাফ গণি আরো বলেন, গতবছর তালেবান গেরিলারা সহিংসতা চালিয়ে দেশের শতকরা ১৬ ভাগ সম্পদ ধ্বংস করেছে। এ অবস্থায় তালেবান গোষ্ঠী আরো বন্দি মুক্তির বিষয়ে যে দাবি করেছে তা গ্রহণযোগ্য নয়।

আশরাফ গণি বলেন, যদি তালেবান আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে চায় তাহলে তারা কান্দাহারে গিয়ে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসুক। তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী দেশে শান্তি ফিরিয়ে আনবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা