আন্তর্জাতিক

প্রথম আদিবাসী আমেরিকান মন্ত্রী হচ্ছেন ডেব হালান্ড

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ডেব হালান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনিত করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। নিয়োগ পেলে ডেবই হবেন প্রথম কোনো আদিবাসী গোষ্ঠীর সদস্য যিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ পরিচালনা করবেন। খবর বিবিসির।

নিয়োগ নিশ্চিত হলে সরকারি ভূমি বিষয়ক এজেন্সির নেতৃত্ব দেবেন ডেব। আদিবাসী আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভালে অন্যতম ভূমিকা রাখে এই এজেন্সি। ৬০ বছর বয়স্ক ডেব হালান্ড লাগুনা পুয়েবলো আদিবাসী গোষ্ঠীর একজন সদস্য। ২০১৮ সালে তিনি নিউ মেক্সিকো থেকে কংগ্রেসওম্যান হিসেবে তিনি নির্বাচিত হন।

যুক্তরাষ্ট্রে প্রথম দুই আদিবাসী আমেরিকান নারী কংগ্রেস সদস্যের একজন হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন। যুক্তরাষ্ট্রের মন্ত্রিপরিষদে প্রথম কোনো আদিবাসী আমেরিকান সদস্যও হতে যাচ্ছেন ডেব হালান্ড। যুক্তরাষ্ট্রের আদিবাসীদের অধিকার রক্ষায় আন্দোলনকারী বিভিন্ন সংস্থা ও প্রগতিশীল ডেমোক্র্যাটিকরা ডেবকে মনোনিত করার দাবি জানিয়ে আসছিলেন।

নিয় ইয়র্ক টাইমসকে দেয়া এক বক্তব্যে ডেব বলেন, ‘বাইডেন-হ্যারিসের জলবায়ু বিষয়ক এজেন্ডা সামনে এগিয়ে নিতে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আদিবাসীদের যে সম্পর্ক খারাপ দিকে গিয়েছিল তা আবার ঠিক করতে এবং যুক্তরাষ্ট্রের মন্ত্রীপরিষদে প্রথম আদিবাসী আমেরিকান সদস্য হিসেবে কাজ করতে আমি গর্ববোধ করবো।’

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি ডেব হালান্ডকে কংগ্রেসের অন্যতম সম্মানিত সদস্য হিসেবে উল্লেখ করেন। প্রগতিশীল ডেমোক্র্যাটিক হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এই ঘটনাকে ‘বিভিন্ন মাত্রায় ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

‘তিনি জলবায়ু ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় ভূমি ব্যবস্থাপনার দায়িত্বে তার মতো একজন ন্যাটিভ আমেরিকান নারীর ভূমিকা খুবই ব্যাপক,’ বলেন ওকাসিও।নিগোগপ্রাপ্ত হলে ডেব যুক্তরাষ্ট্রের ৫০ কোটি একর ভূমি, ৩২টি জাতীয় পার্ক দেখভালের দায়িত্ব পাবেন। এছাড়া কেন্দ্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭৪টি আদিবাসী গোষ্ঠীর প্রায় ২০ লাখ অধিবাসীর সঙ্গে কাজ করবেন।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে আদিবাসীদের বিরোধপূর্ণ সম্পর্কের ইতিহাস রয়েছে। তাই ডেব হালান্ডের এই নিয়োগ সাংস্কৃতিক গুরুত্বও বহন করে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা