আন্তর্জাতিক

জাপানে ভারী তুষারপাতে বিদ্যু‍ৎ বিচ্ছিন্ন ১০ হাজার পরিবার

আর্ন্তজাতিক ডেস্ক : গত তিনদিন ধরে জাপানে ভারী তুষারপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১০ হাজারের বেশি পরিবার। দেশটির নিগাতা এবং গুনমা অঞ্চলে এই ভারী তুষারপাত হয়েছে। এই দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা এক জরুরি বৈঠক ডেকেছেন। এ খবর দিয়েছে রয়টার্স।

সরকারি প্রচারমাধ্যম এনএইচকে বলছে, এই ভারী তুষারপাতে ঐ দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু বরফ জমা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর আরও তুষারপাত ও তুষারধসের আশঙ্কা করছে। ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে। এবং আরেকটি এক্সপ্রেসওয়েতে প্রায় দুশ গাড়ি আটকা আছে বলে জানা যায়। এরফলে সেখানে বসবাসরত জনগণ কঠোর ভোগান্তিতে পড়েছেন।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব কাতসুনোবো কাটো এক সংবাদ সম্মেলনে জানান,তুষারপাতে আটকে পড়া ব্যক্তিদেরকে উদ্ধার কর্মীরা খাদ্য, জ্বালানি এবং গরম কাপড় সহায়তা দিচ্ছেন। এছাড়া তাদের নিরাপত্তার বিষয়টিও দেখছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা