আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা সত্বেও ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক  

আর্ন্তজাতিক ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও রাশিয়া থেকে এস-৪০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা থেকে ফিরবে না তুরস্ক। বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মূল্যায়ন করে পরে ব্যবস্থা নেয়া হবে। এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এস-৪০০ ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট প্রধান ইসমাইল দেমির এবং আরও তিনজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তুরস্ক মার্কিন এ নিষেধাজ্ঞাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছে।

বুধবার প্রেসিডেন্ট এরদোগান বলেন, এ নিষেধাজ্ঞা তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের প্রতি বৈরী আক্রমণ এবং এটি অবশ্যই ব্যর্থ হবে। সংবাদ মাধ্যম কানাল২৪-এ দেয়া এক সাক্ষাতকারে কাভাসগ্লু বলেন, মার্কিন এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তুরস্কের সার্বভৌমত্বের অধিকারের ওপর আক্রমণ এবং এটি তুরস্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। সূত্র : ইয়েনি শাফাক

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা