আন্তর্জাতিক

সমুদ্রের পানিতে ভেসে আসছে সোনার গহনা!

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার ক্যারিবিয়ান সমুদ্র সৈকতে সমুদ্রের পানির সাথে ভেসে আসছে সোনা-রূপার গহনা! এমনাটাই ধারণা সৈকতের পাড়ে অবস্থিত গুয়াকা গ্রামের অধিবাসীদের।

বেশ কিছু গ্রামবাসী দাবি করেছেন, তারা বেশ কিছু মূল্যবান জিনিস পেয়েছেন যার মধ্যে সোনার আংটিও রয়েছে। কিছু লোক তাদের সোনার গয়না ১ লাখের বেশি টাকায় বিক্রিও করেছেন। অনেকের কাছে এই টাকাটা ছিল অপ্রত্যাশিত। জেলেরা বলছেন, ‘ঈশ্বরই আমাদের প্রতি তার অনুগ্রহ বর্ষণ করছেন।’

যদিও এখন পর্যন্ত কেউ বুঝতে পারেননি কোত্থেকে এই সোনা আসছে। তবে করোনা সংক্রমণের মধ্যে যখন অনেক দেশের মতো ভেনেজুয়েলাও আর্থিক সঙ্কটে ভুগছে, তখন এভাবে সোনা-রুপা হাতে পেয়ে যেন আনন্দে আত্মহারা গ্রামবাসীরা।

প্রতিদিনের মতো সকালে টয়লেটে যাচ্ছিল এক জেলে। এমন সময় সমুদ্রের তীরে কিছু একটা জ্বলজ্বল করতে দেখেন। বালিতে হাত দিয়ে সেই জিনিস যখন তিনি বের করে আনেন তখন দেখেন সেটি একটি স্বর্ণপদক। ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলার ক্যারিবিয়ান সমুদ্র সৈকতের পাড়ে অবস্থিত গুয়াকার গ্রামে। ওই জেলের নাম ইলম্যান ল্যারেস (২৫)।

ল্যারেস আরও বলেন, ‘অভাবের কারণে আমাদের জীবন চলে না। কিন্তু এক রকম অলৌকিক ঘটনায় আমাদের দিন ফিরে এসেছে। মাতা মেরির ছবি খোদাই করা স্বর্ণপদকটি পেয়ে আনন্দে কেঁদে ফেলেছিলাম আমি।’

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ল্যারেসের সোনা কুড়িয়ে পাওয়ার খবর প্রকাশিত হতেই হুলস্থূল পড়ে যায় ওই গ্রামে। গ্রামের মানুষরা সেই সমুদ্রের ধারে এসে সোনার গয়নার সন্ধান শুরু করেন। গুয়াকা গ্রামের বেশিরভাগ জেলেরা উপকূলের পাশের বালিতে মাছ ধরার এবং প্যাকিংয়ের সরঞ্জাম দিয়ে সোনার খোঁজ শুরু করে। তাদের বিশ্বাস ছিল তারা আবারও এমন সোনা পেতে পারে।

গুয়াকা গ্রামের মোট জনসংখ্যা ২ হাজারের বেশি। সোনার সন্ধান মিলতেই বেশিরভাগ বাসিন্দারা পাগলের মতো সোনা খুঁজতে শুরু করে দেয়। এমনকি মাছ ধরার নৌকো দিয়ে তারা খোদাইয়ের কাজ শুরু করে। কিছু লোক তো সেখানেই ঘুমাতে শুরু করে যাতে অন্য কেউ সোনা না নিতে পারে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা