আন্তর্জাতিক

তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিকে ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যে নতুন বিপর্যয় দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে। নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য তুষারঝড়ের কবলে পড়েছে। রাস্তায় বরফের স্তুপ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল।

আরও তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্ক সিটি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ার কয়েকটি অংশে ৫ কোটির বেশি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছে। বড়দিনের আগে এমন তুষারঝড়ে বিপর্যস্ত সাধারণ মানুষ।

এসময় সাধারণত কেনাকাটায় ব্যস্ত থাকে আমেরিকানরা। তবে তুষারঝড়ের কারণে তীব্র ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অনেকে আগেই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছেন।

পূর্বাভাস বলছে, পূর্ব পেনসিলভেনিয়া থেকে নিউইয়র্কের ক্যাটসিল পর্বতমালার প্রশস্ত অঞ্চলে ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সূত্র: স্কাই নিউজ।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা