আন্তর্জাতিক

টয়লেটে না, চীনের বিমানকর্মীদের পরতে হবে ডায়াপার!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণ রোধে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৩৮ পাতার বিস্তর নির্দেশনা জারি করেছে। এর মধ্যে টয়লেটে না যাওয়া ও ডায়াপার পরাই প্রধান আদেশ। শীথিলতা আছে শুধু পাইলট ও সহকারী পাইলটের ক্ষেত্রে। তাদের ডায়াপার পরতে হবে না। শুধু মাস্ক ও চশমা পরতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করোনা সংক্রমণ রোধে ৩৮ পাতার বিস্তর নির্দেশনা জারি করেছে। এর মধ্যে টয়লেটে না যাওয়া ও ডায়াপার পরাই ছিল প্রধান আদেশ। শীথিলতা আছে বিমানের পাইলট ও সহকারী পাইলটের ক্ষেত্রে। তাদের ডায়াপার পরতে হবে না। শুধু মাস্ক ও চশমা পরতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব দেশ বা অঞ্চলে প্রতি ১০ লাখে ৫০০ জনের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এমন রুটে চলাচলকারী যাত্রীবাহী বিমানের কর্মীদের এসব নির্দেশনা মানতে হবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য। ডায়াপার পরা, টয়লেটে যাওয়া বারণ ছাড়াও আরও বেশকিছু নির্দেশনা মানতে হবে কর্মীদের।

এরমধ্যে রয়েছে কেবিন ক্রুদের সুরক্ষামূলক মাস্ক, দ্বিস্তর বিশিষ্ট ডিসপোসঅ্যাবল (ফেলনা উপযোগী) রাবারের গ্লাভস, চশমা, ক্যাপ, সুরক্ষামূলক পোশাক, জুতার ঢাকনা পরতে হবে। বিমানের কেবিনকে পর্দা দিয়ে কয়েকটি জোনে (স্থান) ভাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে- পরিষ্কার স্থান, নিরাপদ স্থান, যাত্রীদের বসার স্থান এবং কোয়ারেন্টিন স্থান। বিমানের শেষ তিন সারি জরুরি কোয়ারেন্টিন স্থান করতে বলা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা