আন্তর্জাতিক

ফাইজার এবং বায়োএনটেকের টিকার অনুমোদন দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মান অংশীদার বায়োএনটেক উদ্ভাবিত করোনভাইরাসের ভ্যাকসিন নিবন্ধনের অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ তাদের খবরে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, কার্যকারিতা, সুরক্ষা, স্থিতিশীলতা ও উৎপাদন পরবর্তী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্য ফাইজার-বায়োএনটেকের দেওয়া ডেটা পর্যালোচনা নিশ্চিতকরণের ভিত্তি এখানে মূখ্য।

সৌদির স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবদ আল-অলি করোনাভাইরাসের টিকা অনুমোদনের আগে বলেছিলেন, যথাযথ মূল্যায়ন না করে কোনো ভ্যাকসিন অনুমোদিত হবে না। কারণ, দেশের বাসিন্দাদের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার।

অনুমোদন দিলেও সৌদি আরবে ফাইজারের ভ্যাকসিন কবে যাবে, তার কোনো তারিখ নির্ধারণ হয়নি। সৌদির মন্ত্রাণলয় বলছে, টিকা এলেও জনগণের ব্যবহারের আগে এটির স্বচ্ছতা একাধিকবার যাচাই করা হবে। পরীক্ষাও করা হবে একাধিকবার।

সৌদিতে এখন পর্যস্ক করোনায় আক্রান্ত হতয়ে মারা গেছেন ৬ হাজার দুই জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৬০ হাজার, সুস্থ হয়েছেন ৩ লাখ ৫০ হাজার জন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা