আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত তৈরি হচ্ছে চীনের

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চীন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে আখ্যায়িত করেছে মার্কিন গোয়েন্দা প্রধান জন র‌্যাটক্লিফ অভিযোগ করেছেন।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণের প্রাক্কালে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় দীর্ঘ এক লেখায় র‌্যাটক্লিফ চীনের বিরুদ্ধে স্পর্শকাতর বেশ কিছু অভিযোগ এনেছেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরি করে চীন তাদের ক্ষমতা বাড়িয়ে চলেছে এবং বিশ্ব বাজার থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে হটিয়ে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক বলেন, ‘চীন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। চীনের এখন লক্ষ্য অর্থনীতি, সামরিক এবং প্রযুক্তিতে বিশ্বে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করা।’

জন র‌্যাটক্লিফ তার লেখায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু এখন রাশিয়া নয়, বরং চীন।’তিনি বলেন, ‘চীন যে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তিতে লিপ্ত রয়েছে তার লক্ষ্যই হচ্ছে চুরি, নকল এবং হুবহু পণ্য তৈরি।’তার লেখায় উল্লেখ করেন, প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলার মূল্যের মেধাস্বত্ব চুরি হচ্ছে। প্রযুক্তি চুরির জন্য এফবিআই গোয়েন্দাদের হাতে অনেক চীনা নাগরিক আটক হচ্ছেন।

তিনি বলেন, ‘এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত চীনের কাছ থেকে মাসে ৫০ হাজার ডলার করে পাচ্ছিলেন।’

সামরিক শক্তি বাড়াতে চীন কতটা মরিয়া তা বলতে গিয়ে র‌্যাটক্লিফ দাবি করেন যে, চীন কৃত্রিমভাবে তাদের সৈন্যদের শারীরিক এবং মানসিক ক্ষমতা বাড়াতে সরাসরি পরীক্ষা চালাচ্ছে এমন তথ্যও মার্কিন গোয়েন্দাদের কাছে রয়েছে।

র‌্যাটক্লিফ লিখেছেন শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য অনেক দেশই এখন চীনের কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, ‘চীন বিশ্বাস করে বিশ্ব ব্যবস্থার শীর্ষে তাদের না থাকা ঐতিহাসিকভাবে ভুল এবং অন্যায়। সেই বাস্তবতা তারা বদলাতে চায়।’

চীনারা যুক্তরাষ্ট্রে কংগ্রেস অর্থাৎ পার্লামেন্ট সদস্যদের ওপর প্রভাব বিস্তারে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ এনেছেন মার্কিন গোয়েন্দা প্রধান। তিনি বলেন, ‘কংগ্রেস সদস্যদের ওপর প্রভাব বিস্তারে চীনের চেষ্টা রাশিয়ার চেয়ে ৬ গুণ এবং ইরানের চেয়ে ১২ গুণ বেশি।’

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চীন র‌্যাটক্লিফের এসব অভিযোগকে ‘মিথ্যার ফুলঝুরি’ বলে আখ্যা দিয়েছে।শুক্রবার ( ৪ ডিসেম্বর) বেইজিংয়ে তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, ‘আমরা আশা করি মার্কিন রাজনীতিকেরা সত্যকে মর্যাদা দেবেন, ভুয়া সংবাদ তৈরি এবং বিক্রি বন্ধ করবেন ... না হলে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা আরও প্রশ্নবিদ্ধ হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা