আন্তর্জাতিক

মাওবাদী হামলায় ভারতীয় সেনা নিহত, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় দেশটির এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সেনা কর্মকর্তার নাম নিতিন পি ভালেরাও। তিনি সিআরপি-র কোবরা ইউনিটের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৯ কমান্ডো।

শনিবার (২৮ নভেম্বর) স্থনীয় সময় রাত ৯টায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের হেলিকপ্টারে হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা স্থানীয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সিআরপি সূত্রে জানা গেছে, তাদমেতলা গ্রাম সংলগ্ন জঙ্গলে তল্লাশি চালিয়ে ফিরছিল নিরাপত্তা বাহিনীর ওই দল। সেই সময় আরাবাজ এবং চিন্তাগুফায় পর পর দু’টি আইইডি বিস্ফোরণ ঘটে। তাতে ১০ জন সেনা সদস্য আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে। সেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট নিতিন পি ভালেরাওয়ের অবস্থার অবনতি হলে, হেলিকপ্টারে করে তাকে রায়পুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ভোররাতে মাঝ আকাশেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ভালেরাও। মহারাষ্ট্রের নাসিকে তার বাড়িতে লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

নিহত ভালেরাও ছাড়া আরো যে ৯ জন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে ২০৬ কোবরা ইউনিটের সেকেন্ড ইন কমান্ড দীনেশকুমার সিংহও রয়েছেন। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় চিন্তালনারের সিআরপি হাসপাতালে চিকিৎসাধীন দুই জওয়ান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সুকমা জেলায় সেন্ট্রাল রির্জাভ ফোর্স- সিআরপিএফের সদস্যদের লক্ষ্য করে আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ঘটনাস্থলেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন। বিস্ফোরণে সিআরপিএফের আরো কয়েক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে আহতরা বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার পরই ছত্তিশগড়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ভারতজুড়ে এই মুহূর্তে ‘মাওবাদী’ দল ও গ্রুপের সংখ্যা কত, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে মাওবাদী কমিউনিস্ট সেন্টার (এমসিসি) এবং পিপলস ওয়ার গ্রুপ (পিডব্লিউজি) বেশ বড় এলাকাজুড়ে সক্রিয়। এদেরই ঐক্যবদ্ধ নাম সিপিআই (মাওবাদী)।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা