আন্তর্জাতিক

সমুদ্র তীরে সোনার সন্ধানে মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক : পানির মধ্যে পাওয়া যাচ্ছে সোনা। আর সেই সোনার খোঁজেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতের অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরীর সমুদ্রতীরে নামছে মানুষের ঢল। শক্তিশালী সাইক্লোন 'নিভার' গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ভারতে আছড়ে পড়ার পর গোটা এলাকা পানিতে তলিয়ে যায়।

পানি কমতে শুরু করলেই শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে পাওয়া যায় মূল্যবান ধাতু এবং রত্নের খোঁজ। অনেকেই হলুদ রঙের কোনও ধাতু পেয়ে, তা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে সেটি সোনা কিনা এখনও স্পষ্ট নয়। তবে এটাই প্রথমবার নয়। প্রতিবারই কোনও বড় ঝড় বা সাইক্লোনের পরে সমুদ্রের পানিতে সোনাসহ মূল্যবান ধাতু, রত্ন পাওয়া যায় বলে বিশ্বাস ওই অঞ্চলের সাধারণ মানুষের।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে, এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর পানি নেমে যাওয়ার সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্রতীরে। এ ঘটনা নতুন কিছু নয়।

তাই এই ধরনের বড় দুর্যোগের পরে অনেকেই মূল্যবান রত্ন পেয়ে থাকেন। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। জানা গেছে, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন।

স্থানীয় মৎস্যজীবীদের বিশ্বাস, প্রতিটা সাইক্লোন শেষেই সোনা' এবং অন্যান্য বহুমূল্য রত্ন মেলে। তাই তারা সমুদ্রতীরে ভিড় জমান। এবারেও সেই ঘটনাই ঘটেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা