আন্তর্জাতিক

ভারতে সাংবাদিককে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বন্ধুসহ এক সাংবাদিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর এলাকায়। নিহতরা হলেন-রাকেশ সিং ও পিন্টু সাহু।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাতে রাকেশ সিংয়ের দেহাত থানার এলাকার কালভারি গ্রামের বাড়িতে যান পিন্টু। পরে ওই বাড়ির একটি বন্ধ ঘরের মধ্যে থেকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাদের।

পুলিশের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তের পর এটা খুনের ঘটনা বলেই প্রমাণ পাওয়া গেছে। রাকেশ সিংয়ের বাড়ির একটি ঘরে খুনির সঙ্গে বসেছিলেন নিহতরা। সেসময় কোনো বিষয় নিয়ে ওই তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে হাতাহাতি লেগে গেলে অজ্ঞাত পরিচয়ের ওই খুনি রাকেশ ও পিন্টুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।

প্রতিবেশীদের থেকে খবর পেয়ে পুলিশকর্মীরা গিয়ে বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকে ওই ২ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

মৃত্যুর আগে রাকেশ সিং পুলিশকে জানান, শুক্রবার স্ত্রী ও মেয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ায় এক বন্ধু পিন্টু সাহুকে নিয়ে বাড়িতে ছিলেন তিনি। আচমকা রাত সাড়ে ১১টা নাগাদ ওই আততায়ী তার বাড়িতে ঢুকে প্রাণে মারার হুমকি দেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়ের ওই খুনিকে খুঁজছে পুলিশ। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা