আন্তর্জাতিক

আরব আমিরাতের ব্যবসা বিদেশিদের জন্য শতভাগ উম্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : অন্যের সহযোগীতা ছাড়াই এখন বিদেশিরা সরাসরি বিনিয়োগ করতে পারবে আরব আমিরাতে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন আল নাহিয়ান এ সংক্রান্ত এক ঘোষণার মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে।

দেশটির জাতীয় দৈনিক খালিজ টাইমসের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী যেসব কোম্পানি দেশটিতে নিজেদের শাখা খুলতে চায় তাদের ক্ষেত্রেও মালিকানার এ নিয়ম প্রযোজ্য হবে। বিনিয়োগ কিংবা প্রকল্প তৈরির ক্ষেত্রে আমিরাতকে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে আরও এক ধাপ অগ্রগতির কথা চিন্তা করেই আইন সংশোধনের পর এমন ডিক্রি জারি করা হয়েছে।

২০১৫ সালে প্রণীত বিদেশি মালিকানা সংক্রান্ত আইনের ৫১টি ধারা সংশোধন করে ডিক্রি জারি হয়েছে। আশা করা হচ্ছে, আইন সংস্কারের মাধ্যমে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় স্থান হয়ে উঠবে আমিরাত।

এতে ব্যয় হ্রাস ছাড়াও দেশটিতে ব্যবসায়ে প্রতিবন্ধকতা দূর হবে জানিয়ে খালিজ টাইমস লিখেছে, এখন থেকে বিদেশিদের কোনো ব্যবসার ক্ষেত্রে আমিরাতের কারও চেয়ারপারসন হওয়া বাধ্যতামূলক থাকছে না। এ ছাড়া বিদেশি কোম্পানিগুলোর পরিচলনা পর্ষদে অন্তত একজন আমিরাতি নাগরিক থাকারও প্রয়োজন পড়বে না।

তবে তেল, গ্যাস ও পরিবহনের মতো কৌশলগত বাণিজ্যিক খাতগুলো অবশ্য নতুন করে প্রণীত এ আইনের আওতায় পড়বে না। আগের মতোই নিয়ম মেনে এ সংশ্লিষ্ট বিদেশিদের ব্যবসা করতে হবে আমিরাতে। দেশটির কোম্পানি আইন-২০১৫-এর ধারা ২ অনুযায়ী আমিরাতে কোনো কোম্পানির সর্বোচ্চ ৪৯ শতাংশ শেয়ারের মালিক হতে পারবেন বিদেশিরা। বাকি ৫১ শতাংশের মালিক হবেন আমিরাতি ব্যক্তি বা কোম্পানি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা